প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১২:১৬ অপরাহ্ণ
সড়ক দূর্ঘটনায় আহত কুবি শিক্ষক

সজীব আহম্মেদ রিমন,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কুমিল্লা ক্যাডেট কলেজ সংলগ্ন রাস্তায় এই দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।
অটোরিক্সা চালক বেপোরোয়া গতিতে অটো রিক্সাটি চালানোর কারণে ক্যাডেট কলেজ মোড়ে রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং অটোরিকশাতে থাকা শিক্ষক মাহমুদুল হাসান রিক্সা থেকে পড়ে গুরুতর আহত হোন। শিক্ষকের দূর্ঘটনার খবর পেয়ে প্রত্নতত্ত্ব বিভাগের ২জন শিক্ষক তৎক্ষনাৎ ঘটনাস্থলে যান এবং বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে আহত শিক্ষককে সরাসরি কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা ট্রমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহফুজুর রহমান বলেন, আমাদের কাছে নিয়ে আসার পর আমরা ভেবেছিলাম উনার পা ভেঙ্গে গেছে। কিন্তু পরবর্তীতে যখন এক্সরে করি তখন দেখি পা ভাঙেনি কিন্তু পা যেখানে কেঁটে গেছে সেখানে দুটো সেলাই করে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.