
খুলনা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ অসিত কুমার সরদার (৫০) নামে এক শিকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম মামুনুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান। অসিত বড় আংটিয়ারার নগেন্দ্র নাথ সরদারের ছেলে।
কমান্ডার বিএন এম মামুনুর রহমান বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল বড় আংটিয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
তিনি বলেন, জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত হরিণ শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২