প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ
রৌমারীতে গাছের নিচে চাপা পড়েএক যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গাছের নিচে চাপা পড়ে ফুলচঁান (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী )দুপুর ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহাজ নামের এক কাঠ ব্যবসায়ীর ক্রয়কৃত রাস্তার গাছ প্রতিদিনের ন্যায় অন্যান্য শ্রমিকদের সাথে কাটতে যায় ফুলচঁান। গাছ কাটার সময় কোন কিছু বুঝে উঠার আগেই উক্ত গাছটি ফুলচঁানের গায়ের উপর পড়লে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সে উপজেলার পূর্ব পাখিউড়া গ্রামের আবু সাইদ এর ছেলে।আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম আহমেদ জানান, তাকে হাসপাতালে আনার আগেই মারা যান।রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.