
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকার খাল, বিল, নদী- নালা, পুকুর, ডোবার পানি কমে যাচ্ছে। গ্রাম- গঞ্জে শ্যালো মেশিন দিয়ে ডোবা- নালা সেচেঁ কেউ কেউ ইতিমধ্যেও মাছও মেরে ফেলছে। তার পরও রয়েছে উপজেলার বেশ কিছু নিচু এলাকা। সেই নিচু এলাকার ডোবা-নালায় বড়শি ফেলে অলস সময় পার করছেন উপজেলার হাটপাঙ্গাসী এলাকার মোঃ আব্দুস সামাদ সরকার।মাছ ধরার কাজে ব্যবহার করা হচ্ছে, জিড়া বড়শি, সাথে মাছ ধরার খাদ্য হিসেবে রয়েছে মাঝুলের ডিম।
আবার কেউ কেউ মাঝুলের ডিমের পরিবর্তে মাছের আধার হিসেবে দেওয়া হচ্ছে কেঁচো। এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। গতকাল উপজেলার গ্রামপাঙ্গাসী মিরের দেউলমূড়া একটি ডোবায় সকাল থেকে মাছ ধরতে বড়শি ফেলে বসে থাকতে দেখা গেছে এই শৌখিন মৎস্যশিকারীকে। মৎস্যশিকারী মোঃ আব্দুস সামাদ সরকার বলেন, আগের মতো এখন আর মাছ পাওয়া যায় না, তাছাড়া হাতে কোনো কাছকাম না থাকায় সারাদিন বড়শি ফেলে অলস সময় পার করতে হচ্ছে আমাদের মতো অভাবি মানুষদের।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান