
রবিউল হাসান লায়ন: জামালপুরে খোলা জায়গায় মলমুক্ত সমাজ, সকলের জন্য নিরাপদ পানি ও উন্নত স্বাস্থ্যাভ্যাস চর্চায় অর্জিত সাফল্য স্থায়ীত্বশীল করতে আমাদের করণীয় এবং প্রকল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রকল্প ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন, পরিচালক ওয়াস আব্দুল হাকিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা