প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২, ৫:৩৫ অপরাহ্ণ
খুবিতে সুন্দরবন দিবস উদযাপন

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে দিয়ে হাদী চত্ত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর এ কে ফজলুল হক। এসময় ডিসিপ্লিনের শিক্ষক ও ক্লাবের সদস্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি আহসান রাজিব প্রমি ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জানান, নবগঠিত এই ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছর বৃহৎ পরিসরে এ দিবসটি পালনে আমাদের পরিকল্পনা রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.