
এম আই হোসেন পোরশাঃ পোরশার তেতুলিয়া ইউনিয়নে মাননীয় খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে শীতার্ত দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ ১৪ফেব্রুয়ারি ২০২২ বেলা ১০টা নওগাঁ পোরশা উপজেলার ২ংতেতুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ কার্যালয়, তেতুলিয়া মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির ছবি সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে, ভার্চুয়ালি অংশগ্রহণ করে জনাব সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের শীতার্ত দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। যদিও ইউনিয়নের ১৭হাজার মানুষের মাঝে এক হাজার কম্বল কিছুই নয়।
ভোটের রেষ এখনো শেষ হয় নাই আওয়ামী লীগের কর্মীদের কঠোর পরিশ্রমে তৃণমূলের অসহায় প্রাণ প্রিয় মানুষদের দোয়ার বরকতে নির্বাচিত হয়েছেন উপস্থিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী। নির্বাচনী ইস্তেহারে আমরা কথা দিয়েছিলাম তেতুলিয়া ইউনিয়ন হবে দুর্নীতিমুক্ত আগের ইউনিয়ন পরিষদ এবং এখনকার ইউনিয়ন পরিষদ অনেক ফারাক। খাদ্যমন্ত্রীর উপহারের সঠিক তালিকা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। জনগণের জন্য যে জিনিস আছে জনগণের মাঝে বিলিয়ে দেয়া হয়। খাদ্যমন্ত্রীর কম্বল উপজেলা চেয়ারম্যানে মহোদয়ের কম্বল চেয়ারম্যান মহোদয়ের কম্বল মন্ত্রী মহোদয়ের কম্বল কারো বাড়িতে থাকে না। সবগুলোর একটি জায়গা সেটা হলো জননেত্রী শেখ হাসিনা।
তিনি আমাদের আশার আলো তিনি আমাদের শিখিয়েছেন তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে মানবতার সেবা করতে হয়, আমরা অঙ্গীকার করিতেছি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের অধিকার মানুষের উন্নয়ন পৌঁছে দেব। তেতুলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী এসব কথা বলেন।
নবনির্বাচিত তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সহ ইউনিয়নের সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিতরণকালে উপস্থিত ছিলেন।