প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২, ৫:১৭ অপরাহ্ণ
গাইবান্ধায় ভালবাসা দিবসে এক গোলাপ চল্লিশ টাকা

শাহজাহান সিরাজ: গাইবান্ধায় বসন্ত ও ভালবাসা দিবসে শহরের পৌর পার্ক এবং ফুলছড়ির বালাসীঘাট যেন যুবক যুবতীদের পদচারণায় পরিপূর্ণ। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ফুলের দোকানগুলো বাহারী ফুলে সাজানো হয়েছে। এক দোকানী জানান, বেশী নিলে ৩০ টাকা আর একটি গোলাপ কিনলে ৪০ টাকা। এছাড়া মেয়েদের মাথায় দেয়ার জন্য বিশেষভাবে তৈরি করা মালার মুল্য ধরা হয়েছে ৬০ টাকায়। অপর আরেক ফুল ব্যবসায়ী জানান, দোয়া করছি সবগুলো ফুল যেন বিক্রি হয়। তার টার্গেট ১০ হাজার টাকার ফুল বিক্রি করা। সবমিলে বসন্ত আর ভালবাসা দিবসে গাইবান্ধা সেজেছিল বর্নীল এক সাজে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.