প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২২, ৬:৩৭ পি.এম
দাগনভূঞায় ৩০ বোতল এ্যালকোহল জাতীয় মাদক উদ্ধার, গ্রেফতার-১

মোঃআবদুল মুনাফ পিন্টুঃ দাগনভূঞায় গতকাল দুপুরে ৩০ বোতল এ্যালকোহল জাতীয় মাদক উদ্ধার ও তালিকাভুক্ত ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যম জয়নারায়নপুর গ্রামের দফাদার বাড়ীতে অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর রান্না ঘর থেকে ৩০ বোতল এ্যালকোহল জাতীয় মাদক উদ্ধার করা হয় ও উক্ত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার মধ্যম জয় নারায়ণপুর গ্রামের দফাদার বাড়ীর মৃত দেলু মিয়ার ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.