হোম » সারাদেশ » বগুড়ার কাহালুর ২০টি হাট বাজারের মধ্যে  দরপত্র পড়েছে ১৮টি হাট বাজারে

বগুড়ার কাহালুর ২০টি হাট বাজারের মধ্যে  দরপত্র পড়েছে ১৮টি হাট বাজারে

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: রোববার (১৩ই ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে  টেন্ডার বাক্স খোলার পর ২০টি হাট বাজারের মধ্যে দরপত্র পড়েছে ১৮টি হাট বাজারে। উক্ত টেন্ডার বাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম, পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিটু চৌধুরী, নারহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম, কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন সহ কাহালু প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ ও দরপত্র দাখিলকারী ব্যক্তিবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!