প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২, ৬:৩০ অপরাহ্ণ
বগুড়ার ধুনটে ২৩ লিটার চোলাই মদ সহ গ্রেফতার ২

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ২৩ লিটার চোলাই মদ সহ স্বামী স্ত্রী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১০ টায় ধুনট পৌর এলাকার সদর পাড়ায় মাদক বিরোধী অভিযান তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চর ধুনট গ্রামের সাইদুল ইসলামের ছেলে বায়োজিদ বোস্তামি ওরফে ওয়াছ কুরনী এবং তার স্ত্রী নিপা খাতুন (২৬)।
থানা সূত্রে জানা যায়, ধুনট সদর পাড়া গ্রামে মাদক ব্যবসায়ী নিপা খাতুনের গোয়াল ঘরের ভিতরে কয়েক জন মাদক ব্যবসায়ী দেশী চোলাই মদের কারবার করতে ছিলো। গোঁপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও পুলিশ বায়োজিদ বোস্তামি ও নিপা খাতুন কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ৪ টি প্লাষ্টিকের জারিকেন ও ৬ টি প্লাষ্টিকের বোতলে রক্ষিত দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.