
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার গভীর রাতে বিশেষ অভিযানে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত হলেন জীবননগর উপজেলার গোপালনগরের আখের আলী ছেলে সবুজ ওরফে সুরুজ (২২)।পুলিশ সূত্রে জানা গেছে জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) আব্দুর রহিম, এএসআই(নিঃ) এবং সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-১৩/০২/২২ তারিখ ০০.২৫ ঘটিকার সময় জীবননগর থানাধীন গোপালনগর গ্রামস্থ জনৈক কেতাবুল এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সবুজ ওরফে সুরুজ (২২), পিতা-মোঃ আখের আলী, সাং-গোপালনগর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ২৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃতর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী