
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া নিজাঁমগাতী সড়কটি দীর্ঘদিন ধরে পাকা না হওয়ার কারনে অধিকাংশ জায়গায় খানাখন্দে ভরে গেছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী ১০ গ্রামের শত শত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি যেনো দেখার কেউ নেই। তথ্য সূত্রে জানা যায়, বিগত ১৫ বছর আগে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলোমগীর কবির খান সাহেবের সারবিক সহযোগিতায় উক্ত সড়কটিতে ইট বিছানো হলেও দীর্ঘ তিন যুগ পার হলেও আজো পাকা করা হয়নি জনগুরুত্বপূর্ন সড়কটি।
এলাকার স্হানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পাকা না করায় সড়কটির অধিকাংশ স্হানে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃস্টি হয়েছে। ফলে আশপাশের কয়েক গ্রামের শত শত মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করনের জন্য মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করা হবে। এমতাবস্হায় শত শত মানুষের যাতায়াতের কস্টের কথা বিবেচনা করে উক্ত সড়কটি পাকা করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছেন অত্র এলাকার আশপাশের ১০ গ্রামের শত শত মানুষ।