হোম » সারাদেশ » লালমনিরহাটে জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও বিশেষ বর্ধিত সভা

লালমনিরহাটে জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও বিশেষ বর্ধিত সভা

মোঃ মাসুদ রানা রাশেদ: শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক বুলবুল আহমেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জহুরুল ইসলাম টিটু।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!