প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ
ধুনটে মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে মায়ের উপর অভিমান করে আমাতুল্লাহ (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
থানা সূত্রে জানা যায়, বুধবার ৯ ফেব্রুয়ারি সকালে পারিবারিক বিষয়াদি নিয়ে আমাতুল্লাহর সাথে তার মায়ের বাক-বিতন্ড হয়। বাক-বিতন্ডের ক্ষোভে সে মায়ের উপর অভিমান করে গোয়াল ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মাহমুদুল হাসান জানান, আমাতুল্লাহ কে চিকিৎসা দেওয়ার সুযোগ হয় নি। হাসপাতালে আসার পূর্বে তার মৃত্যু হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.