প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রেনে কাটাপড়ে নারীর মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিং এলাকা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা জানান, সকালে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস ট্রেন ঢাকায় যাচ্ছিলো। ট্রেনটি সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌছলে অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.