
আলমগীর সিকদার, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গু হতে নিরাপদ থাকি, এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা ধ্বংসের লক্ষে মশক নিধনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর ৫৭নং ওয়ার্ডস্থ টঙ্গীবাজার এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো: আসাদুর রহমান কিরণ। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীনের প্রতিটি এলাকায় ডেঙ্গু মশা নির্মূলের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হবে। নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা হওয়ার পাশাপাশি নিজনিজ বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার রাখার আহবান জানান। এরপরে টঙ্গীবাজারের নদীরপাড়কে শোভা সৌন্দর্যময় পরিবেশে গড়ে তুলতে ৩ টি গাছের চারা রোপনের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গিয়াসউদ্দিন সরকার, কাউন্সিলর মো: নাসিরউদ্দিন মোল্লা, কাউন্সিলর মো: আবুল হোসেন, কাউন্সিলর মো: আবু-বক্কর সিদ্দিক, টঙ্গীবাজার সোনাভান মার্কেটের মো: হানিফ মন্ডল, টঙ্গীবাজার চাউল সমিতির মো: শাহ আলম, বণিক সমিতির মো: নাসির উদ্দিন ও সিটি মার্কেটের ব্যবসায়ীরাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা