প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২২, ৯:১০ অপরাহ্ণ
রৌমারীতে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যগণ দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার( ৮ ফেব্রুয়ারী) দুপুরের দিকে অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নব-নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্ট ইউপি সচিব সিরাজুল ইসলাম, গ্রাম পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, শৌলমারী ইউনিয়ন শাখার ছাত্রলীগ, বড়াইকান্দি বাজার বণিক সমিতিসহ অত্র এলাকার সুধিজন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান মাস্টার, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা আকন্দ, জয়নাল আবেদীন মাস্টার, জেলা পরিষদ সদস্য জাইদুল ইসলাম মিনু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন মাস্টার, সাধারন সম্পাদক খন্দকার নুরুল আলম, মহিলা সংরক্ষিত সদস্য কনিকা হান্নান প্রমূখ। নব-নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম বক্তব্যে বলেন, শৌলমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাথে উপজেলার সদরের যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক। তবে ইতোমধ্যে কয়েকটি রাস্তা ও ব্রীজের প্রকল্প ধরানো হয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উক্ত কাজগুলি শুরু করবেন। এর পরেও অন্যান্য রাস্তাসহ বিভিন্ন সমস্যাগুলি চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করবো। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সহযোগিতা পেলে শৌলমারীকে মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.