
মোঃ হাসান আলী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় হামিদুর রহমান (৪০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতা হামিদুর রহমান উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি কাশিডাঙ্গা গ্রামের ইঞ্জিনিয়ার ফজলুর রহমানের ছেলে।
কলেজটির অধ্যক্ষ সাদেকুল ইসলাম জানান, মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে যাচ্ছিলেন হামিদুর। কলেজ গেটের সামনেই অপর দিক থেকে আসা একটি বৈদ্যূতিক পিলার বহনকারী ভ্যানে থাকা পিলার বুকে লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে মোটরসাইকেলের পিছনে বসে থাকা মেয়ের কোন ক্ষতি হয়নি। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার