হোম » সারাদেশ » দাগনভূঞায় সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

দাগনভূঞায় সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

দাগনভূঞায় সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মোঃআবদুল মুনাফ পিন্টু , ফেনী প্রতিনিধি:
দাগনভূঞায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের  এর আওতা বাস্তবায়িত প্রদর্শনীর বারি সরিষা-১৮ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের পশ্চিম পূর্ব চন্দ্রপুর গ্রামে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ মহিউদ্দিন মজুমদার সভাপতিত্ত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোফাজ্জল করিম স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ তারিক মাহমুদুল হক স্যার, জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ জহির আহম্মেদ স্যার, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মুহাম্মদ শহীদুল ইসলাম স্যার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ জামাল হোসেন।
বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় কুমার সরকার স্যার, ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ রায়হান, দাগনভূঞা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শাহ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, ইউপি সদস্য মোঃ মুজিবুল হক চৌধুরী, প্রদর্শনীর কৃষক মোঃ জুলফিকার ইসলাম।
উক্ত মাঠ দিবসে ১৫০ জন কৃষক/ কৃষাণি উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!