প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২২, ৪:৫৯ পি.এম
স্বাধীনতার পরে নতুন ভবন পেলো দাগনভুঞা করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়

মোঃআবদুল মুনাফ পিন্টু , ফেনী প্রতিনিধি: স্বাধীনতার পরে এ প্রথম চার তলা ভবন পেলাে করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়। জরাজীর্ণ ভবনে পাঠদান, জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের চরম উৎকন্ঠা উদ্বিগ্নের মাঝে শিক্ষাদান করছিলো বিগত বছরগুলোতে। স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যানসহ ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতার মাধ্যমে গত ৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল আয়োজনের মাধ্যমে নতুন ভবনের শুভ উদ্বােধন করেন দাগনভুইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর এর সভাপতিত্বে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এ বিদ্যালয় থেকে ভাষা শহীদ আবদুস সালাম লেখা পড়া করেছেন। সে কারনে করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়টি সুনামের সাথে মান সম্মত লেখাপড়া নিয়ে এগিয়ে যাচ্চে। চারতলা ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বাবুল চৌধুরী জানান, প্রায় তিন কোটি টাকা ব্যায়ে দুই বছর কার্যাদেশে কাজ সমাপ্ত করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.