প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২২, ৬:০৬ অপরাহ্ণ
দাগনভূঞায় গাঁজা উদ্ধার, গ্রেফতার-১

মোঃআবদুল মুনাফ পিন্টু: গতকাল দাগনভূঞা ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার ফাজিলেরঘাট স্থান থেকে উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারি মোঃ খুরশিদ আলম (২৭) সদর ইউনিয়ন জগতপুর গ্রামের মোঃ ইউসুফের ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.