
মাহফুজুর রহমান: সদ্য জন্ম নেওয়া বাছুরটির একটি মাথা হলেও মুখ ও জিহ্বা দুটি। জন্মের পর দুই মুখ দিয়েই মা গাভির দুধ পান করেছে বাছুরটি। এমন আকৃতির বাছুরটি দেখতে আশপাশের মানুষ ভিড় করছেন গরুর মালিকের বাড়িতে। রবিবার ৬ই ফেব্রুয়ারী সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ইঠাখুর গ্রামে বাছুরটির জন্ম হয়। গরুর মালিক মোছা. আমিজা বেগম ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী এবং আতিয়ার রহমানের মেয়ে।
এপ্রিল মাসের শুরুতে গরুটি ডাক দিলে ডাক্তার দেখানো হয় গরুটি কে। সাধারণত গাভি ডাক দেওয়ার ৯ মাস পরে বাচ্চা হয়। কিন্তু ৮ মাসের মধ্যেই বাচ্চা হয়ে যায় গরুটির। গরুর এমন বাছুর জন্মাতে পারে, তা স্বপ্নেও ভাবিনি গরুর মালিক। দেশি জাতের বাছুরটির জন্মের পর থেকে কিছুটা দুর্বল হলেও বাছুরটি এখন পর্যন্ত জীবিত আছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি বিরল ঘটনা। এ ধরনের ঘটনা আগে কখনো দেখেননি তাঁরা। আসল মাথা কোনটি, কোন মুখ দিয়ে ঘাস খাবে বাছুরটি এই নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এটা একটা জন্মগত সমস্যা; যা কনজেনিটাল অ্যাবনরমালিস (congenital abnormalis) এবং টেরাটোজেনিক ইফেক্টের (teratogenic effect) কারণে হয়ে থাকে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল