
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: গত শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের কালিতলাহাট পলি ভূগোইল হিন্দু পাড়া গ্রামের পশ্চিম পার্শ্বে বাঁশ ঝোপের মধ্যে হতে রাবেয়া খাতুন ওরফে রওশন (৩০) নামক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রাবেয়া খাতুন ওরফে রওশন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের ছাতুয়া সরকার পাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।
তার শ্বশুরি জানান, রওশন শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গৃহবধু রওশনের স্বামী বাদশা মিয়া নটোরের একটি বিস্কুট ফ্যাক্টরীতে কাজ করেন। তিনি সেখানে ২য় বিয়ে করে বসবাস করেন। রাবেয়া খাতুনের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এই ঘটনায় রাতেই রাবেয়া খাতুন ওরফে রওশন মা মাজেদা বেগম বাদী হয়ে কাহালু থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর সাথে কথা বলা হলে তিনি জানান, থানায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ উ