প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২২, ১:২৭ পি.এম
পাবনার বেড়ায় যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাউজ আলী,পাবনাঃ পাবনার বেড়া উপজেলার যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নগরবাড়ি নৌ-পুলিশের একটি টহল দল। শনিবার সন্ধ্যায় (৫ফেব্রুয়ারি) উপজেলার আমিনপুর থানাধীন কল্যানপুর নামক স্থানের যমুনা নদীতে ভাসমান অবস্থায় লাশটি পরে থাকতে দেখে নগর বাড়ি নৌ-পুলিশের পরিদর্শক এসআই রকিবুল এসআই আমিনুলের নেতৃত্বে টহলদল লাশ উদ্ধার করে।
নগরবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান,যমুনা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ ওইস্থানে একটি ভাসমান লাশ দেখতে পায়। লাশটির বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ বছর বলে ধারনা করা হচ্ছে। সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া লাশের পরিচয় সনাক্তের জন্য অনুসন্ধান চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.