
মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা থামছেই না। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন।
মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টা থেকেই এফডিসিতে অবস্থান নেন। এ সময় ‘জায়েদ খানের পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ চিৎকারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দেন ভোটাধিকার হারানো শিল্পীরা। তারা দলবদ্ধ হয়ে, কেউ খালি গায়ে প্রতিবাদী স্লোগান লিখে তাদের অধিকার হরণ করায় জায়েদের বিচার দাবি করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান