হোম » সারাদেশ » রায়গঞ্জে মাঘের শেষে বৃস্টি চলাচলের চরম ভোগান্তি

রায়গঞ্জে মাঘের শেষে বৃস্টি চলাচলের চরম ভোগান্তি

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল শুক্রবার সকালের দিকে পশ্চিম আকাশে কালো মেঘের গণঘটায় ঝমঝম করে বৃস্টি হয়েছে। এসময় পশ্চিম আকাশে কিছু সময়ের জন্য কালো মেঘ দেখা গেলেও তার কিছুক্ষণ পরেই সারা আকাশ মেঘে ডেকে যায়, বৃস্টি শুরু হয় অঝড় ধাড়ায়। মনে হচ্ছে এ যেনো আষাঢ় মাষের বৃস্টি হচ্ছে। বৃস্টিতেই সৃস্টি হয় উপজেলার হাটপাঙ্গাসী সহ গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় জলাবদ্ধতা। গতকালের বৃস্টিতে ভোগান্তিতে পড়েছিল হাজার হাজার মানুষ।

জুমার নামাজের পর বৃস্টি কিছুটা কম থাকলেও হিমেল বাতাসের সঙ্গে ছিল কনকনে শীত। এদিকে হাটপাঙ্গাসী বাজার খলিল মোড়ে এক অটোভ্যান চালক জানান, বৃস্টি হওয়ার সাথে সাথে আমাদের এই হাটপাঙ্গাসী বাজার আল মদিনা মার্কেটের পশ্চিম দিকের রাস্তায় ও খলিল মোড় নামক স্হানে হাটু পরিমান পানি জমে যায়।

এতে আমাদের যাতায়াতে ব্যাপক সমস্যা হয়ে থাকে। উপজেলার হাটপাঙ্গাসী বাজার বনিক সমিতির সদস্য মোঃ সাদ্দাম হোসেন বলেন, সড়কটিতে ড্রেনেজ ব্যবস্হা করলে এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হবে না। এ ব্যাপারে ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু জানান, আমি আমার সাধ্য অনুযায়ী সংশ্লিস্টদের সাথে কথা বলে পানি নিস্কাশনের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!