
সপ্তম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৬ ও ৭ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অবস্থিত সব ধরনের কটেজ-রিসোর্ট বন্ধের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জুমঘর রিসোর্টের স্বত্বাধিকারী জেরী লুসাই শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে এতথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে আমাদের উপজেলা প্রশাসন কটেজ-রিসোর্ট বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সমিতির আওতাধীন কটেজ-রিসোর্ট মালিকদের ৬ ও ৭ ফেব্রুয়ারি সব কটেজ রিসোর্ট বন্ধের নির্দেশনা জানিয়ে দিয়েছি।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে রাঙ্গামাটির তিন উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সাজেক ইউনিয়ন পরিষদ ভোটকে কেন্দ্র করে সব ধরনের ঝুঁকি এড়াতে সাজেকে অবস্থিত কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২