
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই ইকবাল আহমেদ, এএসআই মোঃ আবু বক্কর সিদ্দীক, এএসআই মোঃ বশির আহম্মেদ, সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন থানাপাড়া সাকিনস্থ বিহারী জামে মসজিদের পাশে জনৈক মোঃ মোঃ আনোয়ার হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোবারক পাড়া রেল কলোনি পাড়া হতে মৃত ইউসুফ আলীর ছেলে নূর হোসেনকে গাঁজাসহ গ্রেপ্তার করেন ০৪-০২-২০২২ তারিখে ০৯.৪০ ঘটিকার সময় মাদকদ্রব্য ০১ কেজি গাঁজা উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন। তার বিরুদ্ধে বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২