
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বালিয়ায় করিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। ২ ফেব্রুয়ারি বুধবার ছোট বালিয়া চৌধুরী বাড়ি প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এ বিতরন অনুষ্ঠিত হয়। করিমা চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে বিতরন অনুষ্ঠানে করিমা ফাউন্ডেশনের উপদেষ্টা ফতেয়ুন নাহার বেলি চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং) নাছির উদ্দিন যুবায়ের, বিশেষ অতিথি ফাউন্ডেশনের সভাপতি কাদেরুল হক চৌধুরী, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সদস্য রাজিউর রেজা খোকন চৌধুরী, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রাজিউর ফারুক রুমেল চৌধুরী, করিমা ফাউন্ডেশনের সদস্য রতন চৌধুরী, রিপন চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় সাত্তার, মুসলিম, নুরেষ, সাঈদসহ উপকারভোগীগণ। এ সময় ৫ শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২