
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই ভবতোষ রায়, এসআই মোঃ মফিজুর রহমান চৌধুরী, এবং সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। পরিচালনা কালে থানাধীন চ্যাংখালী রোড ইসলামপুর হেলিপ্যাডের সামনে পাঁকা রাস্তার উপর হইতে বুধবার সন্ধ্যা ৫.৪০টার সময় গয়েশপুর উত্তরপাড়ার মৃত আলী হোসেনের সোহাগকে ইয়াবা সহ গ্রেপ্তার করেন। তার নিকট থাকা ১১০পিচ ইয়াবা উদ্ধার করেন।আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবন নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল