
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে এক আভিযানিক দল বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার কাহালু থানাধীন ভালতা সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠের ভিতর পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আলিম হোসেন (২৮), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-সাতকুড়ি, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোবাইলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান