প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২২, ১:৫৮ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জে নব-নির্বাচিত উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা

এম,এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় মোস্তাফিজার রহমান মোস্তা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সফল পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বুধবার সভাপতির ব্যক্তিগত কার্যালয় চত্বরে মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জনান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, জেলা পরিষদের সদস্য মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সানাউল ইসলাম সানা, মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি, মোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুঞ্জুরুল শেখ, মোকলেছার রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোজাহার আলী নাজু, ছাত্রলীগ নেতা সৌরভ হোসেন, জনি আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.