
মোস্তাফিজুর,স্টাফ রির্পোটার: নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণীরে এক স্কুল ছাত্রী ধর্ষন মামলায় মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে আহম্মেদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত ৩০ জানুয়ারী বৃ-চাপিলা গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রীকে জোড়পুর্বক তুলে নিয়ে গিয়ে বাঁশবাগানের ভিতর ধর্ষণ করা হয়। এসময় রক্তাক্ত অবস্থায় ওই স্কুল ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে গুরুদাসপুর থানায় মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে গত সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আহম্মেদপুর বাজার এলাকা থেকে ধর্ষক মেহেদি হাসানকে আটক করে র্যাব। অভিযানের নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। আটক মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী