
এম হিরন প্রধান : কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের প্রবীণ নারী মোছাঃ নুরজাহান বেগম আজ মঙ্গলবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছে ছিলো ৯০ বছর। তিনি তিন মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমার জানাযার নামাজ আগামী কাল বুধবার সকাল ১১ টায় সিংহশ্রী (বড়বেড় টেক) মৃধা বাড়ি তে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা সহ দোয়া চাওয়া হচ্ছে। উল্লেখ্য, গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা এইচ এম সোহাগ শেখের নানী মরহুমা নুরজাহান বেগম।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ