হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক 

সিরাজগঞ্জে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক 

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থেকে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ আব্দুল ওয়াদুদ (৩৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  আটক আব্দুল ওয়াদুদ ঠাকুরগাঁও জেলার গেদুড়া গ্রামের নজরুল মুন্সীর ছেলে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী এতথ্য নিশ্চিত করেছেন।  ওসি আরও জানান, গোপন সংবাদে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে ঠাকুরগাঁও হতে ঢাকাগামী যাত্রাবাহী বাস শুভ বসুন্ধরা পরিবহনে তল্লাশি চালিয়ে আব্দুল ওয়াদুদকে আটক করা হয়েছে।
এসময় আটক মাদক কারবারির শরীল তল্লাশি চালিয়ে ২৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় সলঙ্গা থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  দুপুরে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!