প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২২, ১২:১৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের নিরঙ্কুশ বিজয়

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদকসহ ১২টি পদে আওয়ামীন্থীরা জয়লাভ করেছেন। বাকি ৫টি পদ পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) ভোর রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড. রজব আলী সরকার।
এর আগে সোমবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের বিজয়ীরা হলেন- সভাপতি পদে আলহাজ্ব গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক পদে এ্যাড. আব্দুর রউফ পান্না, সহ-সভাপতি পদে এ্যাড. মো. লুৎফর রহমান ও এ্যাড. আব্দুল লতিফ সরকার,সহ-সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম লিটন, গ্রন্থাগারিক সম্পাদক পদে মো. শাহ আলম, কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহকারী হিসাব রক্ষক দ্বীপ ভাস্কর ঘোষ, নির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম, আব্দুর রউফ রাজা, কামরুজ্জামান খোকন।
বিএনপির বিজয়ীরা হলেন, সহকারী-গ্রন্থাগারিক নাদিম ইবনে মোস্তফা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম আকন্দ, সদস্য পদে আলহাজ্ব আব্দুর রউফ রাজা, আব্দুল আজিজ সরকার ও মাসুদুর রহমান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.