
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ভূমিদস্যুদের হাত থেকে পরিবারের সদস্যদের বাচাঁতে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনায় সংবাদ সম্মেলন করেছেন একটি অসহায় পরিবার। গতকাল রোববার বিকেলে টঙ্গী সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে শারমিন আক্তার লিখিতভাবে অভিযোগে বলেন, দীর্ঘদিন যাবৎ টঙ্গী পশ্চিম থানাধীনের সাতাইশের তিলারগাতী এলাকায় স্বপরিবার নিয়ে বসবাস করে আসছেন।
বসবাসের শুরু থেকেই এ যাবৎ স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু মাসুদ মন্ডল ও রুবেল মন্ডলের দ্বারা বিভিন্ন সময় পরিবারের সদস্যদের উপর হামলাসহ নির্যাতনের শিকার হতে হয়েছে। একাধিক বার নির্যাতনের শিকার হয়ে ঐসব ভূমিদস্যুদের বিরুদ্ধে থানায় স্বরণাপর্ণ হলেও কোন আইনগত ব্যবস্থা নেয় নি পুলিশ। বিধায় নিরূপায় হয়ে গাজীপুরে বিজ্ঞ আদালতে মামলা করতে হয়েছে। একারণে হত্যার উদ্দেশে আমার পরিবারের সদস্যের উপর হামলা করে ঐসব ভূমিদস্যুরা।
এ হামলায় আমিসহ স্বামী মেস্তাফিজুর রহমান, মেয়ে মারজানা রহমান মুনমুন, ফারিয়া রহমান তুনতুন ও ছেলে ইয়াসিন আহত হন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ভূমিদস্যুরা হামলা করেও ক্ষ্যান্ত হয়নি তারা থানা পুলিশ দ্বারা আমার পরিবারের সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়েছে। এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গত ২৬.১.২২ তারিখের দিবাগত রাতে এস.আই নজরুল ও এএসআই সাব্বিরসহ একদল পুলিশ আমার বাসায় যায়। তখন আমার ছোট মেয়ে তুনতুন তাদের কাছে জানতে চাইলে এস.আই নজরুল বলেন, তোমার বাবার সাথে কথা আছে। তখন মেয়ে বলে, বাবা গরুর খামারে ধোঁয়া দিচ্ছেন।
এরপর গত শনিবার আমার বড় মেয়েকে নিয়ে আমি হাসপাতালে আসি। সেসময় ছোট মেয়ে তুনতুন ফোন করে বলে, মা বাসায় পুলিশ এসেছে। তখন পুলিশ মেয়েকে বলে, তোমার বাবার নামে ওয়ারেন্ট ছিল। তখন ওয়ারেন্টের কাগজ দেখতে চাইলে তা না দেখিয়ে তার বাবাকে মাদকের মিথ্যা অভিযোগ এনে থানায় নিয়ে যায়।
তখন প্রতিবাদ করলে সিভিলে থাকা এএসআই সাব্বির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আমার মেয়েকে চুল ধরে রাস্তার উপরে টেনে হিচঁরে চড় ধাপ্পোর মারতে থাকে। তখন মেয়ের হাতে থাকা মোবাইল ফোনটিও ভেঙ্গে ফেলে সে। অপরদিকে আমার দেবর মাসুদ মন্ডল ও রুবেল মন্ডল এসুযোগে আমার গরুর খামারের গেইট ভেঙ্গে ফেলে। এ সময় সংবাদ সম্মেলনে ঐসব ভূমিদস্যুদের হাত থেকে পরিবারের সদস্যদের বাচাঁতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চান তিনি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের