
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পৃথক অভিযানে বৈদ্যুতিক মিটার চুরি ও গাড়ির ব্যাটারি চোর চোক্রের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মিটার, মিটার চুরিরর যন্ত্রপাতি ও গাড়ির ব্যাটারি উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম জানান, দীর্ঘ দিন ধরে জেলার কাজীপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক মিটার রাতের আধারে চুরি করে আসছিলো একটি সংঘবদ্ধ চোর চক্র।
বিষয়টি গুরুত্ব দিয়ে চুরির ঘটনার সাথে জড়িতদের কে আইনের আওতায় আনাসহ চুরি হওয়া মিটার উদ্ধারে গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেয়া হয়। গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে মিটার চুরির মূল হোতা বাকিরুল ইসলাম রাকিবকে সলঙ্গা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ টি মিটার ও মিটার চুরিরর যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
এদিকে গত ২৬ জানুয়ারি রাতে শহরের রেলগেট এলাকার একটি ব্যাটারির দোকান থেকে ৮১ টি ব্যাটারি চুরি করে অন্য একটি চোর চক্র। পরে পুলিশ ব্যাটারি চুরির সাথে জড়িতদের গ্রেফতার ও চুরি হওয়া ব্যাটারি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। শনিবার রাতে আশুলিয়া থেকে চোর চক্রের ৫ জন কে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে আশুলিয়ারা একটি ব্যাটারির দোকান থেকে ৫৪ টি ব্যাটারি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি