হোম » সারাদেশ » নওগাঁয় শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁয় শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শীতার্ত ও দু:স্থ ১ হাজার জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যমুনা ব্যাংক লিমিটেড এর আর্থিক সহযোগিতায় ও বেলকন গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এর আয়োজন করে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বেলকন গ্রুপের জিএম আবু ওয়াহিদ হোসেন আলাল, যমুনা ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার এএইচএম রায়হানুল আলম, সহকারী ম্যানেজার জেনসিনা আক্তার বানু  প্রমুখ বক্তব্য রাখেন।
বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন-প্রধানমন্ত্রীর আহ্বানে চলতি শীত মৌসুমে শীতার্ত ও দু:স্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!