
গাজীপুর মহানগর প্রতিনিধিঃ জাল টাকা ব্যবসায়ী চক্রের ২ জন সদস্যকে গত শুক্রবার গভীর রাতে আউচপাড়া থেকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ৫৬ হাজার টাকার জালনোট উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন শামীম (৪৫) ও হিমেল আহম্মেদ রানা (৪৬) । পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তরকৃতরা জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার এস আই উৎপলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কলেজ রোড থেকে হিমেল আহম্মেদ রানাকে গ্রেপ্তার করে।
তাকে জিজ্ঞাসাবাদের সুত্রে পুলিশ রাতেই টঙ্গীর সাতাইশ এ অভিষান চালিয়ে শামীম কে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ৫৬ হাজার টাকার জাল টাকা উদ্ধার করেছে। এ ব্যপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ