
রাউজ আলীঃ পাবনার সাথিয়ায় মাস্ক না পরার অপরাধে ৭ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৯ জানুয়ারি) সাথিয়ার বিভিন্ন পয়েন্টে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জনকে মাস্ক না পরার অপরাধে তাদের কাছ থেকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ। এসময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ বলেন, সরকার ঘোষিত করোনা ভাইরাসে মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরন করতে হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। জানা যায় দেশে করোনার ওমিক্রন ভ্যরিয়েন্টে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয় সরকার। স্বাস্ব্য বিধি না মেনে চললে, মাস্ক বিহীন চলাচল করলে ভ্র্যম্যমান আদালত পরিচালনার নির্দেশ প্রদান করেছে সরকার।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার