
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি টিম মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী আব্দুল মতিন গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
২৭ই জানুয়ারি বৃহস্পতিবার ২১.১০ ঘটিকার সময় বগুড়া শাজাহানপুর থানার বনানী টু সাতমাথা গামী রাস্তার পশ্চিম পার্শ্বে হৃদয় জেনারেল ষ্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৩০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ সদর থানার জয়পুর পাড়া গ্রামের মৃতঃ আব্দুল কুদ্দুস আলী ছেলে আব্দুল মতিন (৪১) ও এপি/ শ্বশুড় মৃতঃ মনটু মিয়া, শ্বাশুরী ভানু বেওয়া, সাং-দক্ষিন বাসেুদেবপুর জিলাপীপট্টি, থানা হাকিমপুর জেলা দিনাজপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।
প্রকাশ থাকে যে, আসামী আব্দুল মতিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার নামে ১০টি মামলা তদন্তাধীন ও বিচারাধীন রহিয়াছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা