প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২২, ২:৫৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিশ্বভরা প্রাণের শীতবস্ত্র বিতরণ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: শীতার্তের সারথি,বিশ্বভরা প্রাণ শিল্পীমৈত্রী’- এ শ্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক শিল্পীমৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ ঠাকুরগাঁও শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল ২৮ জানুয়ারি শুক্রবার এ উপলক্ষে সংগঠনের আন্তর্জাতিক,বাংলাদেশ ও অস্ট্রিলিয়া কমিটির পক্ষ থেকে শতাধিক কম্বল দরিদ্র-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও শাখার সভাপতি ড.গোলাম সারোয়ার সম্রাটের সভাপতিতে আলোচনায় বক্তব্য দেন,প্রধান অতিথি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,গেস্ট অব অনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো.সামসুজ্জামান,জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মো.বাবলুর রহমান, প্যানেল মেয়র সুদাম সরকার,প্রেসক্লাবের সভাপতি মো.মনসুর আলী,সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু,বিশ্বভরা প্রাণ রংপুর সমন্বয়ক আশরাফ উল আলম,সহসভাপতি সৈয়দ শামসুল আলম, ডা. জিপি সাহা, যুগ্ম সম্পাদক আফরোজা রিকা,সাংগঠনিক সম্পাদক ফজলে ফিরোজ,মানবাধিকার সম্পাদক দিলীপ কুমার বর্মন,প্রকাশনা সম্পাদক নাসরিন রুবি,পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হাবিবা বেগম, প্রশিক্ষণ সম্পাদক অতিয়ার রহমান, সমাজ সেবা সম্পাদক মো. ফারুক মিয়া, অফিস ব্যবস্থাপনা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.