
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২৭ই জানুয়ারি) বেলা ১২ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৪১ জন সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে ৩০ কেজি করে মাসিক ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রেজাউল করিম টুলু,মোফাজ্জল হোসেন যাদু,আব্দুল কাফি মন্ডল,নুর আলম মিলন, আবু রাশেদ আমিনুর,বজলুর রহমান,আতিকুর রহমান আতিক,ফাহিনুর ইসলাম মাছুদ,শাফি আলম শামিম,সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রিনা বেগম,মিনি বেগম,শাহনারা বেগম,ইউপি সচিব আজমল হোসেন দুলাল, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল,অফিস সহকারী সাইফুল ইসলাম,সানোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি