
রবিউল হাসান লায়নঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান আন্দোলনকে গতিশীল করার লক্ষে বুধবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান বক্তারা। তারা বলেন, আগামী দিনে সরকার পতনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বেই বর্তমানের সরকারের পতন ঘটবে বলেও জানান বক্তারা।
বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ার ইকবাল রোকন, রফিকুল ইসলাম, সোহেল রহমান রিপন, যুগ্মসম্পাদক আমজাদ হোসেন সুজন, সাখাওয়াত হোসেন টুটুল, ওমর ফারুক রিমন, সাংগঠনিক সম্পাদক একরামুল হোসেন মানিক ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান