
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বিএনপির চেযারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বুধবার (২৬ই জানুয়ারি) বগুড়ার গাবতলীর জয়ভোগা দারুল হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় শীত বস্ত্র কম্বল বিতরন করেন গাবতলী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর মেয়র সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলী, যুগ্ন আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য আফচার আলী মিজু, নুরুজ্জামান সজল। জয়ভোগা দারুল হাদিস মহিলা মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুনছুর রহমান আকন্দ, পরিচালক ছইমউদ্দিন গামা, পৌর সভার কাউন্সিলর সিরাজুল ইসলাম, মোস্তাফিজার রহমান, সাদ্দিত হাসান শোভন, যুবদল নেতা আনোয়ার হোসেন, দৌলতজ্জামান, তাজুল ইসলাম, শিলু, নিপুল, রফিকুল ইসলাম, সাব্বির, জিল্লুর ছাত্রদল নেতা আব্দুল গনি, মোমিন, মহিলা দল নেত্রী ববিতা খানম প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান