প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ
৮ আসামি গ্রেফতার

মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞায় ২৬ জানুয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে সাজাপ্রাপ্ত ২ আসামীসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আলী বাবু, ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ লক্ষ টাকার অর্থদন্ড আসামী বাবলু, জিআর পরোনাভুক্ত আসামী টিপু সুলতান, শিল্পী বেগম, সিআর পরোয়ানাভুক্ত আসামী কবির আহম্মদ, মীর আকরাম, জাবেদ হাসান দিদার। এছাড়াও মাদক সহ সাহাব উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃত ৮ জন আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.