
মোঃ সবুজ ইসলাম, রাণীশংকৈলঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানকালে ৭৬ পিজ ইয়াবা ট্যাবলেটসহ মিঠুন ও শাহজামাল নামে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার দোশিয়া (রাজরাড়ী) গ্রামে ও পৌরসভার ১নং ওয়ার্ডের রাজবাড়ী ফিরোজ মার্কেট সংলগ্ন পাঁকা রাস্তার উপর হইতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ইয়াবা সহ আটককৃতরা হলেন রাণীশংকৈল উপজেলার দোশিয়া (রাজবাড়ী) গ্রামের এনতাজ আলীর ছেলে মিঠুন আলী (২৮), ও পশ্চিম ভান্ডারা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে শাহ জামাল (৩০)। থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান ৭৬ পিজ ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে হাতে নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি