
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ চলমান শৈত্য প্রবাহে ঠাকুরগাঁওয়ে হত-দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে গতকাল সোমবার সকালে সদর উপজেলার আইডিয়াল স্কুল মাঠে শিশুদের এসব কম্বল বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওয়াবর্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক দলিলুর রহমান। ওয়ার্ল্ড ভিশন আযোজিত হত-দরিদ্র শিশুদের মাঝে এ কম্বল বিতরণ কর্মসূচীতে ৪শ শিশুর মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয় ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান